National
দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির
অতি বিরল পাখিটিকে খুঁজছি দুই যুগ ধরে; কিন্তু দেখা পাইনি কখনো। কারণ, এ দেশে ওটিকে দেখার রেকর্ড ১০ বারেরও কম। এ পর্যন্ত কক্সবাজারের ডুলাহাজারা, ইনানী, কাপ্তাই, হাজারিখিল, লাউয়াছড়া, করমজল ও কুয়াকাটায় দেখা গেছে। গত কয়েক বছরে
লেখক আ ন ম আমিনুর রহমান170K বার পড়া

অতি বিরল পাখিটিকে খুঁজছি দুই যুগ ধরে; কিন্তু দেখা পাইনি কখনো। কারণ, এ দেশে ওটিকে দেখার রেকর্ড ১০ বারেরও কম। এ পর্যন্ত কক্সবাজারের ডুলাহাজারা, ইনানী, কাপ্তাই, হাজারিখিল, লাউয়াছড়া, করমজল ও কুয়াকাটায় দেখা গেছে। গত কয়েক বছরের রেকর্ড পর্যালোচনা করে পাখিটিকে এ সময় কুয়াকাটায় দেখার সম্ভাবনা বেশি মনে হওয়ায় ‘বার্ডিংবিডি ট্যুরস’ ‘কুয়াকাটা পন্থ-পরিযায়ী পাখি খোঁজা অভিযান’ ঘোষণা করল।
আটজনের টিমে ১৫ অক্টোবর রাতে রওনা হলাম; কিন্তু বাস ছাড়তে দেরি হওয়ায় সকালে পাখি খোঁজার মোক্ষম সময়টা নষ্ট হয়ে গেল। বাস থেকে নেমে হোটেলে উঠে ফ্রেশ হয়ে নাশতা সেরে লেম্বুর বনে পৌঁছাতেই সকাল সাড়ে ১০টা। দুপুরের খাবারের আগে ও পরে দুইবারে পাঁচ ঘণ্টা বিরল পাখিগুলোকে খুঁজলাম মোক্ষম জায়গাগুলোতে; কিন্তু বিধি বাম! কোথাও পেলাম না। বিফল মনোরথ হয়ে হোটেলে ফিরলাম।


