National
চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
চাঁদপুর সদর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নিজগাছতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্
লেখক প্রতিনিধি194K বার পড়া

চাঁদপুর সদর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নিজগাছতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।
নিহত শাহজাহান পাটোয়ারী সদর উপজেলার নিজগাছতলা গ্রামের বাসিন্দা। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতা পেতেন।
এলাকার লোকজনের ভাষ্য, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে শাহজাহানের সঙ্গে তাঁর ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর বিরোধ চলছিল। এর জের ধরে শাহ আলম ও তাঁর স্ত্রী হাসিনা আক্তার প্রায়ই শাহজাহানকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায়ও তাঁরা শাহজাহানকে মারধর করেন। পরে তাঁকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


