National
গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করার খবর পাওয়া গেছে।
লেখক প্রতিনিধি155K বার পড়া

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করার খবর পাওয়া গেছে।
সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।


