অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক না থাকায় অস্ত্রোপচার শুরু করা যায়নি।
চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থেকে নষ্ট হচ্ছে। বন্ধ রয়েছে এক্স–রে সেবা, বিকল হয়ে আছে আলট্রাসনোগ্রাম যন্ত্র। অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক না থাকায় শুরু করা যায়নি কোনো ধরনের অস্ত্রোপচার। এতে হাওরবেষ্টিত ধর্মপাশা ও পাশের মধ্যনগর উপজেলার তিন লক্ষাধিক মানুষ চিকিৎসাসেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন।