নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নূরুজ্জামানসহ স্বজন ও ঘনিষ্ঠজনদের নামে দেওয়া সারের ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবি উঠেছে। এ দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার কয়েকজন সার ডিলার ও উপজেলা বিএনপির আহ্বায়ক।
গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে যোগ্যতা উপেক্ষা করে এসব নিয়োগ দেওয়া হয়েছে।