কারাগার থেকে মুক্তি পেয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। গ্রেপ্তারের এক মাস পর তিনি কারামুক্তি পেলেন।
আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আখতারুজ্জামান মুক্তি পান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার গোলাম ফারুক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে আখতারুজ্জামান কারামুক্তি পেয়েছেন। তাঁর পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা কারাফটকে তাঁকে গ্রহণ করেন।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আখতারুজ্জামান কারামুক্তি পেলেন।