National
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে পার্ক করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির ১৫ থেকে ২০টি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
লেখক প্রতিনিধি102K বার পড়া

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে পার্ক করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির ১৫ থেকে ২০টি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম–সংলগ্ন নোম মার্কেটের বিপরীতে আলিফ গ্যারেজে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্যারেজের মালিক সূত্রে জানা যায়, রাতে গ্যারেজে পার্ক করে রাখা আনন্দ পরিবহনের বাসটিতে আগুন লাগে। পরে গ্যারেজের কর্মচারী সানিসহ সেখানে থাকা লোকজন ১০ থেকে ১২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ১৫ থেকে ২০টি আসন পুড়ে যায়।


