পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় খুদে বার্তায় জানানো হয়নি।
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। আন্দোলনকালে সহিংস ঘটনাও ঘটেছে।