বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক জানিয়েছে, তিনি জনতা ব্যাংক থেকে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নিয়ে ভুয়া আমদানি ও রপ্তানি দেখিয়ে এই অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন।
সালমান এফ রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা। তিন মামলায় সালমান এফ রহমানসহ ৩১ জনকে আসামি করা হয়েছে।