National
‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছি, উল্টো আমার ওপরই হামলা করেছে’
ফেনীর সোনাগাজীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর বাবার ওপর হামলার অভিযোগে এক তরুণ ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। প
লেখক প্রতিনিধি185K বার পড়া

ফেনীর সোনাগাজীতে এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর বাবার ওপর হামলার অভিযোগে এক তরুণ ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন রফিকুল ইসলাম কামাল (৪২) ও তাঁর ছেলে মোহাম্মদ শাহী (২০)। তাঁরা সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা।


