National
টিএমজিবির সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত রায়
তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। নতুন পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর এ
লেখক নিজস্ব প্রতিবেদক196K বার পড়া

তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। নতুন পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের ডেপুটি এডিটর এবং বাণিজ্য ও অর্থনীতি বিভাগের প্রধান মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জ্যেষ্ঠ প্রতিবেদক কুমার বিশ্বজিত রায়।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।


