National
মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ছবি-ভিডিও যায় আলিফের মুঠোফোনে, আসে টাকা
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
লেখক নুরুল আমিন55K বার পড়া
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ বলছে, তাঁদের অন্তত তিনজনের মুঠোফোন থেকে নাশকতার ছবি ও ভিডিও একটি নম্বরে পাঠানোর প্রমাণ তারা পেয়েছে। ছবি ও ভিডিও পাঠানোর পর তিন আসামির মুঠোফোনে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে এসেছে।
পুলিশ আরও বলছে, যে ব্যক্তির মুঠোফোনে ছবি ও ভিডিও পাঠানোর পর টাকা এসেছে, তিনি জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে আলিফ মোল্লা। ইলিয়াস মোল্লা ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ছিলেন। এখন তিনি আত্মগোপনে রয়েছেন।


