কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় মুঠোফোন সঙ্গে নিয়ে যান এক শিক্ষার্থী। প্রশ্ন পাওয়ার পর উত্তর লিখছিলেন ওই মুঠোফোন দেখে। এ সময় কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের পেছনে পরপর দুটি ককেটল বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ে।
আজ সোমবার বেলা তিনটার দিকে উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সেখান থেকে নিবন্ধনহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মোটরসাইকেলটি স্থানীয় জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদের বলে জানিয়েছে পুলিশ।