National
পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সোমবার আবারও রাস্তায় নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে দেড় শতাধিক কারখানায়। এসব কারখানার শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বি
লেখক প্রতিনিধি134K বার পড়া

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সোমবার আবারও রাস্তায় নেমেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে দেড় শতাধিক কারখানায়। এসব কারখানার শ্রমিকেরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ ঘটনায় সাংবাদিকসহ বিজিবির একাধিক সদস্য আহত হয়েছেন।


