National
সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয়
শিশুরা সাপ দেখলে ভয় পায়। আবার জঙ্গলে যেতে চায়, জঙ্গল ভালোবাসে। দুটোই প্রকৃতির অংশ। এখন প্রশ্ন হচ্ছে, সাপ বা মাকড়সাকে ভয় পাওয়ার পরও শিশুরা কি প্রকৃতিকে ভালোবাসতে পারে? এর সহজ উত্তর নেই।
লেখক বিশেষ প্রতিনিধি137K বার পড়া
শিশুরা সাপ দেখলে ভয় পায়। আবার জঙ্গলে যেতে চায়, জঙ্গল ভালোবাসে। দুটোই প্রকৃতির অংশ। এখন প্রশ্ন হচ্ছে, সাপ বা মাকড়সাকে ভয় পাওয়ার পরও শিশুরা কি প্রকৃতিকে ভালোবাসতে পারে? এর সহজ উত্তর নেই।
ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন ধরে ‘বায়োফিলিয়া হাইপোথিসিস’ বা জীবপ্রীতি তত্ত্ব অনুযায়ী ধারণা করা হতো যে প্রকৃতির প্রতি মানুষের সর্বজনীন ও সহজাত আকর্ষণ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি ও নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এই ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রকৃতি বা জীবের প্রতি আকর্ষণ সর্বজনীন নয়। বরং এটি মানুষের মেজাজ বা স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এ বিষয়ে একটি প্রবন্ধে ৩০ অক্টোবর ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি জার্নালে প্রকাশিত হয়েছে।


