মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম নূর আলম শেখ (৩২)। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। তিনি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় দুই বছর ধরে ইমামতি করেছেন। তিনি বিবাহিত এবং চার সন্তানের বাবা।