National
পদ্মার দুই কাতল বিক্রি হলো এক লাখ ১৮ হাজার টাকায়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে আজ সোমবার ভোরে এক জেলের জালে ধরা পড়ে দুটি বড় কাতলা মাছ। মাছ দুইটির একটির ওজন ২৫ কেজি ও অপরটি ওজন ২২ কেজি। পরে এই মাছ দুটি প্রায় ১ লাখ ১৮ হাজার টাকায় বিক্রি ক
লেখক প্রতিনিধি68K বার পড়া

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে আজ সোমবার ভোরে এক জেলের জালে ধরা পড়ে দুটি বড় কাতলা মাছ। মাছ দুইটির একটির ওজন ২৫ কেজি ও অপরটি ওজন ২২ কেজি। পরে এই মাছ দুটি প্রায় ১ লাখ ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
এদিকে আজ ভোরে অপর এক জেলের জালে ধরা পড়ে একটি মহাবিপন্ন বাগাড় মাছ। বাগাড়টির ওজন ২৫ কেজি। এটি বিক্রি করা হয় ৪৭ হাজার ৫০০ টাকায়।
আজ ভোরের দিকে মাছগুলো ধরা পড়ার পর দৌলতদিয়া ঘাটের শিপন মণ্ডলের মৎস্য আড়তে আনা হয়। সেখানে নিলামে মাছ তিনটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।


