National
নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি কূপে গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। উপজেলার রামপুর ইউনিয়নে ‘সুন্দলপুর সাউথ-১’ নামের কূপটিতে খনন শেষে
লেখক নিজস্ব প্রতিবেদক92K বার পড়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি কূপে গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। উপজেলার রামপুর ইউনিয়নে ‘সুন্দলপুর সাউথ-১’ নামের কূপটিতে খনন শেষে ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) পরীক্ষায় গ্যাসের প্রবাহ পাওয়া গেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কূপের পাইপের মুখে আগুন জ্বালিয়ে পরীক্ষামূলকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।
বাপেক্সের সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক নতুন কূপে গ্যাস পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, ৩ হাজার ২৯০ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৫১ থেকে ২ হাজার ৫৫৭ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।


