National
ইটের আঘাতে স্কুলছাত্রের আহত হওয়ার ঘটনাকে গুলিবিদ্ধ বলে ফেসবুকে প্রচার
‘গাজীপুরে পুলিশের গুলিতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ’, এমন দাবিতে তিনটি ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম ছবিতে স্কুলের পোশাক পরা এক আহত শিক্ষার্থীকে হাসপাতালের কেবিনে জরুরি চিকিৎসা
লেখক নিজস্ব প্রতিবেদক179K বার পড়া

‘গাজীপুরে পুলিশের গুলিতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ’, এমন দাবিতে তিনটি ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম ছবিতে স্কুলের পোশাক পরা এক আহত শিক্ষার্থীকে হাসপাতালের কেবিনে জরুরি চিকিৎসা দিতে দেখা যায়। অন্য দুটি ছবিতে রক্তাক্ত স্কুলের আইডি কার্ড ও শার্ট দেখা যাচ্ছে।
তবে দাবিটির সত্যতা যাচাইয়ে শিক্ষার্থী নুরুজ্জামান সামির বাবা ইউসুফ রানার সঙ্গে কথা বলে জানা যায়, ছুটির পর স্কুল থেকে বের হওয়ার সময় পেছন থেকে একটি ইটের টুকরা এসে লাগে, যার আঘাতে আহত হয়েছে তার ছেলে। গুলিবিদ্ধ হওয়ার কোনো ঘটনা ঘটেনি।


