National
এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘সালিসের চেয়ে নিচে নেমে গেছে’ বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর
লেখক নিজস্ব প্রতিবেদক54K বার পড়া
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘সালিসের চেয়ে নিচে নেমে গেছে’ বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলার সময় তিনি এমন মন্তব্য করেন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার জেরা চলে।
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে আজ দুপুরে জেরা করছিলেন আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদুর রহমান। সে সময় জিয়াউলের আরেক আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি জিয়াউলের বোন।


