কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে সুপারিনটেনডেন্ট (সুপার) মো. সাইদুর রহমান ও অফিস সহকারী শফিয়ার রহমানকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সহকারী শিক্ষক–কর্মচারীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মাদ্রাসাটির কার্যালয়ে দুজনকে অবরুদ্ধ করে রাখা হয়।
এ সময় মাদ্রাসার সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সহকারী শিক্ষক–কর্মচারীরা। ‘ছয় মাস ধরে বেতন নাই, বেতন চাই, বেতন চাই’ বলে স্লোগানও দেন তাঁরা।