National
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরে ৫ মামলা, আজও বিচ্ছিন্নভাবে সড়কে নামার চেষ্টা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন–ভাঙচুরের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে ওই ভাঙচুর ও আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ সোমবার এস
লেখক নিজস্ব প্রতিবেদক181K বার পড়া
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন–ভাঙচুরের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে ওই ভাঙচুর ও আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ সোমবার এসব মামলা করে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার আজ প্রথম আলোকে বলেন, পাঁচটি মামলার প্রতিটিতে অজ্ঞাতনামা এক হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।


