রাজধানীর মিরপুরের বিভিন্ন অলিগলি দিয়ে বিচ্ছিন্নভাবে সড়কে নামার চেষ্টা করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার একটি গলি দিয়ে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। তাঁদের ছত্রভঙ্গে করতে ধাওয়া দেয় পুলিশ। পাশাপশি কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়ে তারা।
পরে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পাশের প্রশিকা মোড় এলাকায়ও শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। তাঁদের হটিয়ে দেয় পুলিশ।