সুনামগঞ্জের শাল্লায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাক্ষীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে স্থানীয় দৌলতপুর গ্রামের আবদুল হেকিম, জালাল মিয়াসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৭০–৮০ জনকে।
গতকাল রোববার বিকেলে শাল্লা থানায় মামলাটি করেন দৌলতপুর গ্রামের বাসিন্দা ও মানবতাবিরোধী অপরাধের ওই মামলার সাক্ষী দুলাল মিয়ার মেয়ে ফরিদা আক্তার।