National
বাড়ির পাশে গর্তে জমা পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে উপজেলার টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি31K বার পড়া

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে উপজেলার টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম হুমায়রা। সে কলমাকান্দার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল হুমায়রা। মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বাবা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে গর্তের পানি থেকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


