খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, মারধর, হয়রানি ও মাদক সেবনের দায়ে ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে ১০ জনকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদের অর্থদণ্ড ও অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। একজন শিক্ষার্থীকে পৃথক দুটি ঘটনায় দুই দফায় শাস্তি দেওয়া হয়েছে।
গত ২৭ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের বিষয়টি জানা গেছে।