National
বাবাকে হারিয়ে দিনমজুর, সেই আরাফাত পেলেন জিপিএ-৫
ভোরে ঘুম থেকে জেগে পড়াশোনা, পরে একটু বেলা হলেই জীবনের তাগিদে মাঠে ছুটে যাওয়া। দিনমজুরের কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফেরা—এভাবেই চলছিল ১৮ বছরের তরুণ আরাফাত হোসেনের জীবন। সপ্তাহে চার দিন হাড়ভাঙা শ্রম আর বাকি তিন দিন বাবার রেখে
লেখক মামুনুর রশিদ135K বার পড়া

ভোরে ঘুম থেকে জেগে পড়াশোনা, পরে একটু বেলা হলেই জীবনের তাগিদে মাঠে ছুটে যাওয়া। দিনমজুরের কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফেরা—এভাবেই চলছিল ১৮ বছরের তরুণ আরাফাত হোসেনের জীবন। সপ্তাহে চার দিন হাড়ভাঙা শ্রম আর বাকি তিন দিন বাবার রেখে যাওয়া ভাঙাচোরা সাইকেল চালিয়ে ছয় কিলোমিটার দূরের কলেজে যাতায়াত করতেন তিনি।
এলাকার মানুষের কাছে আরাফাত দিনমজুর হিসেবে পরিচিত হলেও, এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।


