চট্টগ্রাম নগরের তিনপুলের মাথা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানার ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ব্যবসায়িক বিরোধের জেরে ওই ব্যবসায়ীর ওপর হামলা হয়েছে।
আহত ব্যবসায়ীর নাম জাকির হোসেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর রিয়াজউদ্দিন বাজারে একবার ব্যবহারযোগ্য (ওয়ান টাইম) ক্রোকারিজ পণ্যের দোকান রয়েছে।