National
মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা, করণীয় কী
দামে কম, আলোও বেশ উজ্জ্বল। তাই কেনার আগে খুব বেশি ভাবতে হয় না। দোকানে সাজানো নাম না–জানা বিভিন্ন ব্র্যান্ডের এলইডি বাল্বের প্রতি ক্রেতাদের আগ্রহের অন্যতম কারণ এই কম দাম। কিন্তু যে বাল্বের আলোয় ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা, কা
লেখক লেখা:94K বার পড়া

দামে কম, আলোও বেশ উজ্জ্বল। তাই কেনার আগে খুব বেশি ভাবতে হয় না। দোকানে সাজানো নাম না–জানা বিভিন্ন ব্র্যান্ডের এলইডি বাল্বের প্রতি ক্রেতাদের আগ্রহের অন্যতম কারণ এই কম দাম। কিন্তু যে বাল্বের আলোয় ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা, কাজ কিংবা দৈনন্দিন জীবন চলছে, তার মান যাচাই না করেই ব্যবহার করছেন অনেক ক্রেতা। পণ্যের গায়ে লেখা তথ্য, প্রয়োজনীয় সনদ কিংবা আলোর গুণগত মান পরীক্ষা না করেই অনেক ক্ষেত্রে কেনা হচ্ছে এসব বাল্ব।
রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলের বাজার—নানা প্রান্তে কম দামের বাল্বের চাহিদা রয়েছে। আকর্ষণীয় প্রচারণা ও উজ্জ্বল আলো দেখে ক্রেতারা পণ্য বেছে নিচ্ছেন। কিন্তু বাল্বের দাম কম হলেই সেটি সাশ্রয়ী হয় না। এর স্থায়িত্ব, বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা এবং আলোর মানও বিবেচনায় নেওয়া জরুরি।


