বেলা ১টা ৩৭ মিনিট। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে এসে থামে ভিআইপি পরিবহনের একটি বাস। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে বাসটি বিমানবন্দরের সামনে যেখানে থেমেছে, সেটি মূল সড়কের মাঝামাঝি। তার কয়েক মিটার সামনে গেলেই বাস থামার নির্ধারিত স্থান। কিন্তু বাসটি এর কোনো তোয়াক্কা না করে মাঝপথেই যাত্রী ওঠানামা করাচ্ছিল।
এর ছয় মিনিট পর একই কোম্পানির আরেকটি বাস আসে। এটি যাত্রীতে পূর্ণ ছিল। তাই বাসটি মূল সড়কেই যাত্রী নামিয়ে চলে যায়, নতুন করে কয়েকজন যাত্রী উঠতে চাইলে তাঁদের তোলেনি।