National
ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা
পৃথিবীর বিখ্যাত মানুষেরা সময়ের সঠিক ব্যবহার করতেন। তরুণদেরও ভালো করতে হলে সব সময় সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি ইতিবাচক মনোভাব লালন করতে হবে। নিয়মিত পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিতে হবে। সামনে এগিয়ে যেতে পরিশ্রম, অ
লেখক নিজস্ব প্রতিবেদক55K বার পড়া

পৃথিবীর বিখ্যাত মানুষেরা সময়ের সঠিক ব্যবহার করতেন। তরুণদেরও ভালো করতে হলে সব সময় সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি ইতিবাচক মনোভাব লালন করতে হবে। নিয়মিত পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিতে হবে। সামনে এগিয়ে যেতে পরিশ্রম, অধ্যাবসায় এবং নির্দিষ্ট লক্ষ্য স্থির রাখতে হবে।
‘স্টামফোর্ড ইউনিভার্সিটি–প্রথম আলো তারুণ্যের পৃথিবী’ শীর্ষক অনুষ্ঠানের ২৪তম পর্বে আলোচকেরা এসব কথা বলেন। রোববার রাজধানীর যাত্রাবাড়ী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন কলেজটির কয়েক শ শিক্ষার্থী।


