National
নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার অবরুদ্ধ শেয়ার ছাড়িয়ে নিতে আদালতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
লেখক নিজস্ব প্রতিবেদক198K বার পড়া

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার অবরুদ্ধ শেয়ার ছাড়িয়ে নিতে আদালতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। তবে শেয়ার অবমুক্ত করার আবেদনের বিরোধিতা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক (কোর্ট) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগদ অবরুদ্ধ শেয়ার ছেড়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করেছে। সোমবার শুনানির দিন ধার্য রয়েছে। নগদের অবরুদ্ধ শেয়ার যাতে ছেড়ে দেওয়া না হয়, সে জন্য দুদক লড়বে।


