National
পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে
পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে। তিন বছর আগে ২০২২–২৩ অর্থবছরে এই বন্দরে ১১১টি বিদেশি জাহাজ এসেছিল। পরের অর্থবছরে তা বেড়ে ১২৩টিতে উঠলেও এর পর থেকে কমতে শুরু করে। ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৮৫টি বিদেশি জাহাজ। সর্বশেষ ২০২৫–
লেখক বিশেষ প্রতিবেদক50K বার পড়া

পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে। তিন বছর আগে ২০২২–২৩ অর্থবছরে এই বন্দরে ১১১টি বিদেশি জাহাজ এসেছিল। পরের অর্থবছরে তা বেড়ে ১২৩টিতে উঠলেও এর পর থেকে কমতে শুরু করে। ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৮৫টি বিদেশি জাহাজ। সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরে এ বন্দরে বিদেশি জাহাজ এসেছে মাত্র ২৯টি।
রোববার নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতিবেদনে বন্দরের বিভিন্ন সীমাবদ্ধতা, নাব্যতা সংকট, শুল্কায়ন প্রক্রিয়ার জটিলতা এবং সড়ক যোগাযোগের প্রতিবন্ধকতাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবেদনে পায়রা বন্দরের কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়। এর একটি হলো রাবনাবাদ চ্যানেলের পলিপ্রবণতা। এতে বলা হয়, রাবনাবাদ চ্যানেলটি অত্যন্ত পলিপ্রবণ হওয়ায় চ্যানেলের নাব্য বজায় রাখা এবং নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করার জন্য নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে মেইনটেন্যান্স ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।