National
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে যেন প্রভাব না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে কর্মজীবনে এর কোনো প্রভাব থাকা চলবে না।
লেখক নিজস্ব প্রতিবেদক84K বার পড়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে কর্মজীবনে এর কোনো প্রভাব থাকা চলবে না।
আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নতুন যোগদান করা কর্মকর্তাদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা সমুন্নত রাখা। এর মাধ্যমে দেশের সব কার্যক্রম সুচারুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসন, উন্নয়ন, সমাজের সামগ্রিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের কার্যক্রমের ওপর নির্ভর করে।


