National
সুনামগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলা–ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
সুনামগঞ্জের শাল্লায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার এক সাক্ষীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় ওই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামের দুলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে
লেখক নিজস্ব প্রতিবেদক129K বার পড়া

সুনামগঞ্জের শাল্লায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার এক সাক্ষীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় ওই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামের দুলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার পরিবারটির পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
দুলাল মিয়া ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলার সাক্ষী। তাঁর বাবা মামুদ মিয়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। তাঁর বোন জমিলা খাতুনও মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) স্বীকৃতি পেয়েছেন।


