National
গ্রামবাসীর পাশে প্রধানমন্ত্রী, খেলার মাঠের জমি কিনতে সরকার দিচ্ছে সাড়ে ৪ কোটি টাকা
ধান কাটা হলে ফাঁকা জমিতে খেলত গ্রামের শিশুরা। আবার আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত খেলা। সারা বছর খেলাধুলার সুযোগ করে দিতে চাঁদা তুলে মাঠের জন্য জমি কিনেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের সেই উ
লেখক নিজস্ব প্রতিবেদক128K বার পড়া

ধান কাটা হলে ফাঁকা জমিতে খেলত গ্রামের শিশুরা। আবার আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত খেলা। সারা বছর খেলাধুলার সুযোগ করে দিতে চাঁদা তুলে মাঠের জন্য জমি কিনেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। তাঁদের সেই উদ্যোগে এবার পাশে দাঁড়াচ্ছে সরকার। মাঠের বাকি জমি কিনতে প্রায় সাড়ে চার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ রোববার দুপুরে প্রতিমন্ত্রী প্রথম আলোকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাবুপুরে খেলার মাঠের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী জমি কেনার অর্থের জোগান দিচ্ছে সরকার।


