National
মাদারীপুরে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বসতঘর ভাঙচুর
মাদারীপুরের শিবচরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘর ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে
লেখক প্রতিনিধি110K বার পড়া

মাদারীপুরের শিবচরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘর ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ রোববার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ব্যানার হাতে তাঁর শাস্তির দাবি জানানো হয়।
তাইজুল ইসলাম উপজেলার নিলখী ইউনিয়ন জামায়াতের আমির ছিলেন। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন। গত ২৫ অক্টোবর তাইজুলকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।


