National
সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’
নড়াইল শহরের এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাতে শহরের ভাদুলিডাঙ্গা এলাকার প্রকৌশলী মানিক বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, ডাকাতেরা তাঁদের জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল লু
লেখক প্রতিনিধি33K বার পড়া

নড়াইল শহরের এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রোববার ভোররাতে শহরের ভাদুলিডাঙ্গা এলাকার প্রকৌশলী মানিক বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের দাবি, ডাকাতেরা তাঁদের জিম্মি করে প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
প্রকৌশলী মানিক বিশ্বাস নড়াইল পৌরসভার ভাদুলিডাঙ্গা এলাকার প্রয়াত সুধীর কুমার বিশ্বাসের ছেলে। মানিক বিশ্বাস ঢাকায় বসবাস করেন। ভাদুলিডাঙ্গার বাড়িতে থাকেন তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক সমর কুমার বিশ্বাস।


