ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন এবং নির্বাচিত করার দায়িত্ব সংসদ সদস্যের বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। একই সঙ্গে তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা (পায়ের নালা) নিয়ে বাড়িতে যাইতে পারবেন না।’
নাঙ্গলকোটে গতকাল শনিবার দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এ কথা বলেন। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।