National
পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই জিপিএ–৫ পেলেন
বাবার বেকারত্ব, সংসারে অভাব–অনটন ও পড়াশোনার খরচ জোগাতে নানা সংগ্রাম। এত প্রতিকূলতার মধ্যেও দমে যাননি কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে ২০২৬ সালের এইচএসসি পর
লেখক প্রতিনিধি176K বার পড়া

বাবার বেকারত্ব, সংসারে অভাব–অনটন ও পড়াশোনার খরচ জোগাতে নানা সংগ্রাম। এত প্রতিকূলতার মধ্যেও দমে যাননি কুড়িগ্রামের রাজারহাটের যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই অর্জন করেছেন জিপিএ–৫।
শুধু নিজেদের কলেজেই নয়, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যমজ দুই বোনই এই কৃতিত্ব দেখিয়েছেন। রহিমা ও রাবেয়া উপজেলার ছিনাই ইউনিয়নের রামকার্জ্বী গ্রামের বাসিন্দা। তাঁরা রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষার্থী। এই দুই যমজ বোন এসএসসি পরীক্ষাতেও জিপিএ–৫ পেয়েছিলেন।


