National
মন্ত্রীর আগ্রহে নেওয়া ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ১৫ একর জমিতে এখন কী হবে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আগ্রহে তাঁর জেলা নওগাঁয় ৩৬৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্টিল সাইলো নির্মাণের একটি প্রকল্প নেওয়া হয়েছিল। ধান সংরক্ষণের জন্য ৪৮ হাজার টন ধারণক্ষমতার সাইলো নির্ম
লেখক আরিফুর রহমান140K বার পড়া

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আগ্রহে তাঁর জেলা নওগাঁয় ৩৬৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্টিল সাইলো নির্মাণের একটি প্রকল্প নেওয়া হয়েছিল। ধান সংরক্ষণের জন্য ৪৮ হাজার টন ধারণক্ষমতার সাইলো নির্মাণ প্রকল্পটি বাতিল করেছে বিএনপি সরকার। গত মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ওই জমিতে সাইলোর পরিবর্তে কেন্দ্রীয় খাদ্যগুদাম বা সিএসডি নির্মাণে খাদ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।


