সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল শনিবার দিবাগত রাতে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে এই গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।