National
সাতক্ষীরায় ১১–দলীয় জোটের লংমার্চের বাস খাদে, পথচারী নিহত
খুলনায় ১১–দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে একটি বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের চালকসহ আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে পাটকেলঘাটা থানার
লেখক প্রতিনিধি157K বার পড়া

খুলনায় ১১–দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে একটি বাস খাদে পড়ে যায়। এ ঘটনায় একজন পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের চালকসহ আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ওই পথচারীর নাম আবদুল খালেক (৬৫)। তাঁর বাড়ি তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে।
দুর্ঘটনার সময় বাসে লংমার্চে অংশ নেওয়া প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বাসটি খাদে পড়ে গেলে যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন।


