National
শিক্ষার্থীরা রাতে ঘরের বাইরে আড্ডা দিলে গ্রেপ্তার করবে পুলিশ: চট্টগ্রামের ডিআইজি
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘কক্সবাজার শহরের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা সন্ধ্যা-রাতে অকারণে ঘরের বাইরে আড্ডা দিলে গ্রেপ্তার করবে পুলিশ।’ গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজার
লেখক নিজস্ব প্রতিবেদক130K বার পড়া

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘কক্সবাজার শহরের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা সন্ধ্যা-রাতে অকারণে ঘরের বাইরে আড্ডা দিলে গ্রেপ্তার করবে পুলিশ।’ গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরে এক সুধী সমাবেশে কিশোর গ্যাং নির্মূলের কথা তুলে ধরে তিনি এ কথা বলেন।
শহরের লালদিঘির পাড় এলাকায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এ সভা হয়। ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এ সমাবেশের প্রধান অতিথি ছিলেন তিনি।


