National
মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর–১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
লেখক নিজস্ব প্রতিবেদক130K বার পড়া

রাজধানীর মিরপুর–১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে, মিরপুর ১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
আজ বেলা সোয়া ১১টার দিকে মিরপুর–১০ নম্বর এলাকায় সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ থামে।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকেরা।


