National
পুরোনো বাস দিয়েই ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক103K বার পড়া

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ছয়টি রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চারটি রুটে শুধু নন-এসি এবং বাকি দুটি রুটে এসি ও নন-এসি বাস চলাচল করবে।
বাস রুট রেশনালাইজেশনের মূল লক্ষ্য গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়ন হলেও শুরুতেই নতুন বাস নামানো সম্ভব হয়নি। পুরোনো বাস রং করে ছয়টি কোম্পানির অধীন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।


