National
বানরের চেহারা দেখলেই বোঝা যায়, সুন্দরবনে কেওড়ার মৌসুম চলছে
কারও মুখভরা কেওড়া, কারও হাতে আধখাওয়া ফল। কেউ লাফিয়ে যাচ্ছে এক ডাল থেকে আরেক ডালে, কেউ আবার নিশ্চিন্তে বসে চিবোচ্ছে। ফল নিয়ে কাড়াকাড়ি, ছোটাছুটি আর দুষ্টুমিতে মুখর কেওড়ার বন। চকচকে লোম আর টগবগে শরীর দেখে মনে হয়, বন
লেখক ইমতিয়াজ উদ্দীন193K বার পড়া
কারও মুখভরা কেওড়া, কারও হাতে আধখাওয়া ফল। কেউ লাফিয়ে যাচ্ছে এক ডাল থেকে আরেক ডালে, কেউ আবার নিশ্চিন্তে বসে চিবোচ্ছে। ফল নিয়ে কাড়াকাড়ি, ছোটাছুটি আর দুষ্টুমিতে মুখর কেওড়ার বন। চকচকে লোম আর টগবগে শরীর দেখে মনে হয়, বনে বানরদের উৎসব চলছে। উপলক্ষ কেওড়া ফলের ভোজ।
সুন্দরবনে এখন কেওড়ার মৌসুম প্রায় শেষ। বেশির ভাগ গাছের ফল ঝরে গেছে। তবু কিছু গাছে এখনো ফল ঝুলছে, আর সেই ফলের খোঁজে গাছে গাছে ঘুরছে বানরের দল। একটি ফল ছিঁড়ে খেয়েই চলে যাচ্ছে পাশের ডালে। খাবারের এমন প্রাচুর্যে এ সময় তাদের শরীরও বেশ হৃষ্টপুষ্ট।


