National
বাংলাদেশ থেকে প্রতিবছর ১ লাখ কর্মী নেবে জাপান সরকার, দাবিটি সত্য নয়
হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি করমর্দন করছেন। পেছনে দেখা যাচ্ছে দুই দেশের জাতীয় পতাকা। এমন একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে আনুষ্
লেখক নিজস্ব প্রতিবেদক60K বার পড়া

হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি করমর্দন করছেন। পেছনে দেখা যাচ্ছে দুই দেশের জাতীয় পতাকা। এমন একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এই চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে প্রতিবছর ১ লাখ বাংলাদেশি জাপানে যাওয়ার সুযোগ পাবেন।’
সম্প্রতি চার দিনের সফরে জাপানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠককে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে প্রতিবছর এক লাখ বাংলাদেশির জাপানে যাওয়ার সুযোগ পাওয়ার দাবিটি ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত এক্সে দাবিসংবলিত একটি পোস্ট ১৮ লাখ বার দেখা হয়েছে। কিছু সংবাদমাধ্যমেও জাপান সরকার বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নিতে রাজি হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।


