National
‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’
পাবনা জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর কবরস্থান। পাশাপাশি ছয়টি নতুন কবর। দাফনের পর কেউ কেউ এসে জিয়ারত করছেন। কেউ আবার দাঁড়িয়ে একনজর দেখছেন। এর আগে কখনো ওই এলাকায় একসঙ্গে এত জনের দাফন হয়েছে কি না, তা স্মরণ করতে পারছ
লেখক সরোয়ার মোর্শেদ39K বার পড়া

পাবনা জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর কবরস্থান। পাশাপাশি ছয়টি নতুন কবর। দাফনের পর কেউ কেউ এসে জিয়ারত করছেন। কেউ আবার দাঁড়িয়ে একনজর দেখছেন। এর আগে কখনো ওই এলাকায় একসঙ্গে এত জনের দাফন হয়েছে কি না, তা স্মরণ করতে পারছেন না কেউ।
কবরস্থানের কাছে কথা হয় স্থানীয় বাসিন্দা রুদ্র মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম।’
গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের সোনাপাতিল বিলে শখের বসে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এই ছয়জনের মৃত্যু হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে ছয়জনকেই স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।


