National
শত্রুতার আগুনে পুড়ল নারী উদ্যোক্তার স্বপ্নের ‘পিঠা ঘর’
সাড়ে তিন বছর আগে শখের বশে নিজের বানানো নকশি পিঠার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নিপা ইসলাম। সেই ছবি দেখে অনেকে অনলাইনে পিঠার অর্ডার দিতে থাকেন। ভালো সাড়া পেয়ে মা ও ভাইয়ের সহযোগিতায় তিনি হয়ে উঠেন একজন নারী
লেখক প্রতিনিধি58K বার পড়া

সাড়ে তিন বছর আগে শখের বশে নিজের বানানো নকশি পিঠার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নিপা ইসলাম। সেই ছবি দেখে অনেকে অনলাইনে পিঠার অর্ডার দিতে থাকেন। ভালো সাড়া পেয়ে মা ও ভাইয়ের সহযোগিতায় তিনি হয়ে উঠেন একজন নারী উদ্যোক্তা।
ফেসবুকে পেজ খুলে ‘পিঠা ঘর’ নাম দেন। বাড়িতে তৈরি করেন পিঠা তৈরির কারখানা। বর্তমানে ৪৩ জন নারী-পুরুষ ওই পিঠা ঘরে কাজ করেন। মাসে ৮ থেকে ১০ লাখ টাকার পিঠা বিক্রি করেন তিনি।
নরসিংদীর শিবপুরের এই নারী উদ্যোক্তার সব স্বপ্ন ও উপার্জনের অবলম্বন শত্রুতার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নিপার পিঠা তৈরির কারখানায় পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন তাঁর থাকার ঘরসহ আশপাশের পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে পিঠা তৈরির কারখানা, সব সরঞ্জাম, আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


